পূর্ব বর্ধমান জেলায় চারটি রাউন্ডে দুয়ারে প্রশাসন কর্মসূচি পালিত হবে
দি নিউজ লায়ন ; পূর্ব বর্ধমান জেলায় চারটি রাউন্ডে দুয়ারে প্রশাসন কর্মসূচি পালিত হবে। প্রথম রাউন্ড ১ তারিখ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত হবে। প্রথম রাউন্ডে মোট জেলার ১৮ টি জায়গায় হবে। পূর্ব বর্ধমানের জেলাশাসক এনাউর রহমান জানান, “ জেলায় চারটি রাউন্ডে দুয়ারে প্রশাসন কর্মসূচি পালিত হবে। ১১ টি প্রকল্প নিয়ে জেলায় মানুষের কাছে যাবে প্রশাসন। পূর্ব বর্ধমান জেলার গ্রামীন এলাকায় ২১৫টি এবং পৌর এলাকায় ১১৯ টি ক্যাম্প করা হবে।
স্বাস্থ্য সাথীর কেউ ফর্ম ফিলাপ করলে আশা করা যায় ১৫ দিনের মধ্যে র্স্মাট কার্ড দিয়ে দেওয়া হবে। কোনো প্রকল্পের উপভক্তা যদি ফর্ম ফিলাপ না করতে পারে তবে তার ফর্ম ফিলাপ করে দেওয়ার ব্যবস্থা হবে। “ প্রশাসন সূত্রে জানা যায়, প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ড ১৫ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর, ৩ য় রাউন্ড ২ রা জানুয়ারি থেকে ১২ জানুয়ারি এবং চতুর্থ রাউন্ড ১৮ জানুয়ারি থেকে ৩০ শে জানুয়ারি হবে। অন্যদিকে জেলার জনপ্রতিনিধি থেকে কর্মীদের ১১ টি প্রকল্প নিয়ে মানুষের কাছে যাওয়ার জন্য নির্দেশ দিলেন রাজ্যের মন্ত্রী ও জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ।
এদিন সংস্কৃতি লোকমঞ্চে এক আলোচনা সভায় তিনি জনপ্রতিনিধি ও কর্মীদের উর্দেশে বলেন, স্বাস্থ্য সাথী থেকে মোট ১১ টি প্রকল্পের সুবিধা যাতে সাধারণ পায় সেদিকে বিশেষ নজর দিয়ে কাজ করতে হবে। যারা এখন প্রকল্পের সুবিধা পায় নি তাদের খুঁজে বের করে প্রশাসনের সহযোগিতায় প্রকল্পের সুবিধা করে দিতে হবে।

Post a Comment